মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জে র‌্যাব-১২ কর্তৃক ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ(৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা।

বুধবার ২১শে সেপ্টেম্বর সকালে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিড়িয়া অফিসার) মোঃ মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক রাজীব চন্দ্র ঘোষ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর উত্তর তেবাবুনি গ্রামের মৃতঃ বিজয় চন্দ্র ঘোষের ছেলে।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান- ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহি বাসে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে। এমন গোপন সংবাদে মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর ভোর রাতে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

এসময় ঢাকা-দিনাজপুরগামী যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com