মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ ছোনগাছায় সুস্থ ভাবে সার পেয়ে খুশি কৃষক

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দেশের অন্যান্যস্থানে ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি হলেও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ ছোনগাছা ইউনিয়নে উপজেলা কৃষি বিভাগের নেয়া ত্বরিত ব্যবস্থাপনায় ছোনগাছা ইউনিয়নে ইউরিয়া সার সহ অন্যান্য নন ইউরিয়া সারের কোন ঘাটতি দেখা যায়নি।

যখনই সারের প্রয়োজন দেখা দিয়েছে কৃষি অফিস সংশ্লিষ্ট এলাকায় গিয়ে মনিটোরিং এর মাধ্যমে স্থানীয় ডিলারদের সহযোগিতায় কৃষকদের সার প্রদান করতে দেখা গেছে।

ছোনগাছা ইউনিয়নে কৃষি অফিসের দেয়া তর্থে চলতি রোপাআমন মৌসুমে ১০৮০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে।

ছোনগাছা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু আউয়াল জানান চলতি মৌসুমে ১১৮ মেঃটঃ ইউরিয়া সার কৃষকদের মাধ্যমে বন্টন করা হয়েছে।

কৃষকেরা সময় মত সার পেয়ে খুব খুশি এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা আশা করছি এ বছরে রোপা আমনের বাম্পার ফলন হবে।

এ বিষয়ে ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন- বর্তমান সরকার কৃষি বান্ধব, তাই কত টাকা সরকার ভ্যাট দিয়ে সল্প মূল্যে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছায়ে দিচ্ছে।

তাই আমরা নজরদারি করেছি যেন কোন অসাধু ব্যাবসায়ী সরকারের ভাব মুর্তি নষ্ট করতে না পারে।

এ বিষয়ে ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের কৃষক মোঃ নুরুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রহমান ও আব্দুল মালেক জানান, বিভিন্ন যায়গায় সার সংকটের কথা শুনি কিন্তু আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নে এ ধরনের সংকট দেখা দেয়নি।

আমরা সময় মত ইউরিয়াসহ ননইউরিয়া সার পেয়েছি। তার আরও বলেন- আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাকে ধন্যবাদ জানাই তার সঠিক তদারকির কারণে সঠিক সময়ে সার পেয়েছি কোন ডিলার নয় ছয় করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com