শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সিলেটের বিশ্বনাথে শসা চাষে বাজিমাত

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
শসা চাষ করে আশানুরুপ ফলন পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সবজি চাষি মৌরস আলী(৩৫)। ইতিমধ্যে তিনি খরচ পুষিয়ে লাভের মুখ দেখতে শুরু করেছেন। এ মৌসুমে পুঁজির তিন গুণ লাভের আশা রয়েছে তার। ধান চাষ ও গৃহস্থলির পাশাপাশি স্বল্প খরচ ও পরিশ্রমে ১০ শতক জায়গায় শসার বাম্পার ফলন ফলিয়েছেন ওই চাষি।

সরেজমিন উপজেলার রামপাশা ইউনিয়নের মৌরস আলীর নিজ গ্রাম পাঠাকইনে গিয়ে দেখা যায়- গ্রামের মূল সড়কের সাথে শসার ক্ষেত রয়েছে তার। প্রত্যেক গাছেই ঝুলছে শসা আর শসা। ওই দিনই তিনি ৮ হাজার টাকার শসা বিক্রি করেন ব্যাপারিদের কাছে। শসা ক্ষেতের পাশাপাশি লাগিয়েছেন লাউ গাছও।

মৌরস আলীর সাথে কথা হলে তিনি জানান- দীর্ঘদিন ধরেই ধান চাষের পাশাপাশি নানা জাতের সবজি চাষ করে আসছিলেন তিনি। এবার ১০ শতক জায়গা বর্গা নিয়ে গেল জুলাই মাসের ২০ তারিখ ১০০ গ্রাম উন্নত জাতের শসার বীজ বপন করেন। এর ৪০ দিনেই আসে ফসল। এ ক’দিনে বিক্রি করেছেন ১৮ হাজার টাকার শসা। আগামী পুরো এক মাস এভাবে ধারাবাহিক আসবে ফসল। শসায় খরচ হয়েছে তার ১৭ হাজার টাকা।

তিনি আশাবাদি, কম করে হলেও খরচ বাদে, এ ক্ষেতে থেকে ৬০-৬৫ হাজার টাকার শসা বিক্রি করতে পারবেন। একই ক্ষেতের একপাশে ৪০টি লাউ গাছও রেপাণ করেছেন তিনি। রোপনে খরচ হয়েছে ৭-৮ হাজার টাকা। লাউ থেকে মুনাফার স্বপ্ন দেখছেন ২৫-৩০ হাজার টাকার। প্রকৃতি সহায় থাকলে একই জমিতে শসা ও লাউ চাষে মাত্র ৪ মাসে ৮০-৯০ টাকা মুনাফা করবেন তিনি।

তিনি আরও বলেন- ইচ্ছে থাকলে অল্প জায়গায় অন্যান্য কাজের পাশাপাশি স্বল্প সময়ে সবজি চাষের মাধ্যমে দ্বিগুণ মুনাফা করা সম্ভব।

এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন- বিশ্বনাথ উপজেলায় চাহিদার থেকে কম সবজি উৎপাদিত হয়। এজন্য সারা বছর এখানে সবজির ভালো দাম পাওয়া যায়। উপজেলায় শীতকালে শসাসহ অন্যান্য সবজি কিছু পরিমাণে উৎপাদিত হলেও গ্রীষ্মকালীন সবজি অপ্রতুল।

তিনি আরও বলেন- চাষি মৌরস আলীর শসা ক্ষেতটি অনেক ভালো হয়েছে। তাকে আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। তার মতো অন্যরাও এগিয়ে এলে বিশ্বনাথে সবজি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ভাবেও লাভবান হবেন অনেকে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com