মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনাবাহিনীর অভিযানে রাণীশংকৈলে চাঁদাবাজ আটক

মাহবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনা বাহিনী। শনিবার (২ আগস্ট) আটকের পর থানায় হস্তান্তর করলে তাঁদের জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম এর নেতৃত্বে সেনা টহল দল উপজেলায় মাদ্রাসা মোড় হতে অভিযান চালিয়ে ভান্ডারা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রাজু মিয়া (২৬) দোশিয়া রাজবাড়ি এলাকার আইনুল হকের পুত্র আনোয়ার হোসেন (ছোটুন) (২৭) কে গ্রেপ্তার করে। তথ্য মতে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল। এরই মধ্যে গতকাল ট্রাকচালক এর নিকট হতে চাঁদা আদায়ের রশিদসহ হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই পৌরসভার নামে লোড আনলোড ও ট্রাকট্যাংকলড়ির চাঁদা আদায় করে আসছিলো। কিন্তু পৌর প্রশাসক তা বন্ধ করে দেয়, এরপরেও তারা যানবাহন থামিয়ে টাকা আদায় করছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান আগামিতেও চলমান থাকবে বলে ক্যাম্প কমান্ডার মেজর নাঈম জানান।

এ প্রসঙ্গে ট্রাকট্যাংকলড়ির সম্পাদক শাহাবুদ্দিন বলেন, আটককৃত দুজনে আমাদের সংগঠনের চালান ও পৌরসভার লোড আনলোডের চাঁদা আদায় করছিল। কিন্তু পৌরকর ও আমাদের সংগঠনের চাঁদা আদায় বন্ধ রয়েছে। আমাদের না জানিয়ে গোপনে তাঁরা এ কাজটি করছিল, তাঁদের এই কর্মকাণ্ডের জন্য সংগঠন দায়ি নয়।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচাঁজ আরশেদুল হক বলেন, আটককৃত দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তাদের কে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com