মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্কুল মাঠে অবৈধ মার্কেট- প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

স্কুল মাঠে অবৈধ মার্কেট নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী। ছবি- প্রতিনিধি।

মিজু সরকার- নিজস্ব প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে একটি বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। এতে প্রায় দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। রোববার (১ মার্চ) সকালে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে মাঠে মার্কেট নির্মাণের কাজ চলছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও নির্মাণ কাজ বন্ধ করা হয়নি। তাদের দাবি, সহকারী প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক যোগসাজশ করে এ নির্মাণকাজ পরিচালনা করছেন। দ্রুত নির্মাণকাজ বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও জানান, ২০২১ সালেও একই স্থানে মার্কেট নির্মাণের চেষ্টা করা হয়েছিল। তখন মানববন্ধনের পর মুচলেকা দিয়ে কাজ বন্ধ করা হয়। কিন্তু পুনরায় নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান বলেন, বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও আর্থিক অসংগতির অভিযোগ রয়েছে। ভর্তি ও পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া মাঠের গাছ কাটা ও দোকানের ভাড়া সংক্রান্ত অনিয়মের কথাও উল্লেখ করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম বলেন, তিনি শিগগিরই অবসরে যাচ্ছেন এবং নির্মাণকাজে সহকারী প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক জড়িত থাকতে পারেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিদ্যালয়ের মাঠে স্থাপনা নির্মাণের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com