মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিনারায়ণপুর লক্ষন জুট মিল এলাকায় নূর ইসলামের রমরমা গাঁজার ব্যবসা

নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর ইবি থানা হরিনারায়ণপুর লক্ষন জুট মিল এলাকায় স্থানীয় কিছু মাদকসেবিদের মদদে ফরিদপুর থেকে আগত নূর ইসলাম নামে এক পাট যাচাইকারি শ্রমিক চালিয়ে যাচ্ছে রমরমা গাঁজার ব্যবসা ও আসর। খুচরা-পাইকারি দুই রকম ব্যবসাই রয়েছে তার।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- দীর্ঘ কয়েক বছর যাবত রমরমা গাঁজার নেশায় স্থানীয় যুব সমাজ ও জুট মুল শ্রমিকদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে নূর ইসলাম নামে এই যুবক। প্রতিদিন চাহিদা বিবেচনায় মাদকসেবিদের জন্য আনাচে কানাচে নূর ইসলামের চলে রাত ৮ টার পর থেকে রাত ১০-১১টা পর্যন্ত জমজমাট গাঁজার ব্যবসা এবং দূর দূরান্ত থেকে ক্রেতারা তার কাছে গাঁজা ক্রয় করতে আসে, এবং তার অনেক ক্রেতা জুট মিল কোয়াটার শ্রমিকরা।

আরও জানা যায়- রাত ১০টার পর থেকে বিস্কুট বেকারি সংলগ্ন পূর্ব আব্দালপুর নদীর ধার ও শ্মশান ঘাট এলাকায় চলে গাঁজার আসর। শুধু তাই নয় ঐ এলাকাটাই গাঁজার ছোবলে ছোট ছোট ছেলেরাও ধ্বংসের পথে চলে যাচ্ছে।

জানা যায়- নূর ইসলাম পাটের যাচাইয়ের কাজের আড়ালে গাঁজার ব্যবসা করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে কয়েকবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করার পরও অতি দ্রুত হাজত থেকে বেরিয়ে এসে স্থান পরিবর্তন করে সেই আগের মতো জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, আমরা সবই দেখছি কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছি না, অনেক সময় প্রকাশ্যেই দাঁড়িয়ে গাঁজা বিক্রি করছে এই নূর ইসলাম।

যে সকল মাদকসেবিদের বিনামূল্যে গাঁজা কোন কোন সময় মাসিক মাসোয়ারা দিয়ে এই কাজগুলো করছে তাদের রয়েছে বিশাল সিন্ডিকেট কিছু বললেই তারা একজোট হয়ে হেনস্তা ও ক্ষতি করার চেষ্টা করে। রহস্যজনক কারণে ঐ এলাকার পাশেই পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। হাতের কাছে নিরাপদ মাদক সেবনের ব্যবস্থা পেয়ে উঠতি স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-তরুণ ও জুট মিল শ্রমিকরা চলে যায় নূর ইসলাম ও মদদপুষ্টদের আসর বিস্কুট বেকারি সংলগ্ন পূর্ব আব্দালপুর নদীর ধার ও শ্মশান ঘাট এলাকায়।

এভাবেই নষ্ট হচ্ছে এলাকার তরুণ সমাজ। যুবসমাজ রক্ষায় অবৈধ এই ব্যবসা ও আসর বন্ধ করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুশীল সমাজ।

এলাকাবাসী ও সাধারন জনগনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী এই গাঁজা ব্যবসায়ী নূর ইসলাম ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ তাকে এলাকা থেকে বিতাড়িত করা হোক।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com