মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিনারায়ণপুর ইউনিয়ন ও হাই স্কুল পাড়া সামাজিক সংঘের কমিটি অনুমোদন

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
এসো সমাজ গড়ি, বিপদ আপদে পাশে থাকি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুষ্টিয়া সদর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী হরিনারয়নপুর ইউনিয়নের, ইউনিয়ন পরিষদ ও হাইস্কুল পাড়ার যুবসমাজ ও প্রবীনদের নিয়ে হরিনারয়ণপুর ইউনিয়ন পরিষদ ও হাইস্কুল পাড়া সামাজিক সংঘের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে এলাকার সমাজপতিগণ।

উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সৈকত আহম্মেদ এবং সাধারন সম্পাদক হয়েছেন মোঃ নাহিদ হাসান শুভ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ তাকিব হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব হোসেন, কোষাদক্ষ জাহিদুল ইসলাম ডাক্তার, সদস্য শাহিনুর রহমান ফরহাদ, মহিলা সদস্য নারগিছ আরা বানু।

এছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন, মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, আতিয়ার রহমান স্যার, হাকিম শেখ, সামছুল হক ছানা, মোঃ আলতাফ হোসেন, মোঃ জনি আহম্মেদ, শাহিনুর রহমান শাহিন, বাবলু, শাহাদত হোসেন, আতিয়ার রহমান, আফজাল হোসেন।

উক্ত কমিটির এলাকায় মাদকমুক্ত সমাজ গড়তে এবং প্রত্যেকে একে অপরের সাহায্যে সহযোগিতা সহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করতে বদ্ধ পরিকর হন।

এলাকার কিছু ব্যাক্তি জানান- এই কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের মহল্লা সামাজিক কর্মকান্ডে প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যাবে এবং শান্তিময় সমাজ গড়বে এটাই আমাদের প্রত্যাশা উক্ত কমিটি অনুমোদন শেষে, খাবার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com