মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরের আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ০৮/০৭/২০২৫ইং সকাল ০৮.৪০টায় এজাহারে বর্ণিত ধৃত. ১নং আসামি ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন তুলশীগঙ্গা নদীর ধারে জনৈক রহমতের আবাদী জমির পার্শ্বে গাছ তলার নিচে ডেকে নিয়ে অতর্কিতভাবে মারধর করে গুরুতর জখম করে এবং হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক ইনজেকশন সিরিঞ্জ এর মাধ্যমে বিষ প্রয়োগ করে।

পরবর্তীতে স্থানীয় জনগনের মাধ্যমে ভিকটিমের পরিবার ভিকটিমকে চিকিৎসার জন্য ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিএমএইচ বগুড়ায় প্রেরণ করেন এবং চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত ০৯/০৭/২০২৫ খ্রিঃ সকাল ০৬.১৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১/১৪১, তাং-০৯/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ ১৮৬০।

বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ইং ১৯/০৮/২০২৫ তারিখ সময় ভোর ০৪.১৫ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত ইউপি সদস্যকে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মামুনুর রশিদ (৫০), পিতা-মৃত ময়েজ উদ্দিন মন্ডল, সাং-বাওনা, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

“বাংলাদেশ আমার অহংকার”- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com