মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে আবাসিক এলাকায় মুরগির খামার, স্বাস্থ্য ঝুঁকিতে প্রতিবেশী

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বাংলা হিলি পৌর শহরের আবাসিক এলাকা ও পোস্ট অফিস সংলগ্ন একটি চারতলা ভবনে গড়ে উঠেছে মুরগি ও ছাগলের খামার। এতে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি ও ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে এলাকাবাসী লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের নিকট।

প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, আবাসিক এলাকায় দুর্গন্ধ সৃষ্টিকারী বয়লার মুরগির খামার করার নিয়ম নেই। হিলি পৌর শহরের শান্তির মোড় এলাকায় চারতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় চালু করা হয়েছে মুরগি ও ছাগলের খামার। খামারের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের আবাসিক বাড়ি, দোকানপাট ও হিলি পোস্ট অফিসে। এতে লোকজনের চলাচল কষ্টকর হয়ে পড়েছে এবং শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন।

প্রতিবেশী মামুন বলেন, আমার বাড়ি সংলগ্ন এই মুরগি আর ছাগলের খামার। প্রচন্ড দুর্গন্ধে বসবাসই করা যায় না। বাড়িতে কিংবা রাস্তায়চলাফেরা করা কষ্টকর। আবাসিক এলাকায় কেন এই অস্বাস্থ্যকর পরিবেশে এর প্রতিকার চাই।

প্রতিবেশী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ এই খামারের কারণে আমরা অতিষ্ঠ। ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। খামারির কানে আমাদের কথা পৌঁছায় না।

পথচারী আবুল কালাম বলেন, শান্তির মোড় থেকে বাজার এই রাস্তায় সবসময় আমাদের চলাচল করতে হয়। কিন্তু পোস্ট অফিস আর রাস্তার সাথের এই ৪ তলা ভবনে মুরগি আর ছাগলের খামার করা হয়েছে। খুবি দুর্গন্ধ ছড়ায়। রাস্তা দিয়ে যাওয়া-আসা খুবি মুশকিল হয়ে দাঁড়িছে। আমরা দ্রæত এর সমাধান চাই।

বাংলাহিলি পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার আবু ইউসুফ বলেন, আমাদের অফিসের একেবারে পাশেই এই মুরগির খামার। দুর্গন্ধে অফিস করা দুঃসহ হয়ে পড়েছে। এখানে প্রতিদিন সরকারি কাজে বিভিন্ন লোকজন আসেন, তারা-ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন।

খামারি রায়হান বলেন, আমি কিছুদিন হলো এই খামার ভাড়া নিয়েছি। আগের মালিকদের সময়ে খামার ছিলো প্রচন্ড ময়লা ও দুর্গন্ধযুক্ত। এখন আমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তবে যদি প্রশাসন নিষেধ করেন তাহলে আমি খামার ছেড়ে দেবো।

হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম জানান, আবাসিক এলাকায় বয়লার মুরগির খামার করার নিয়ম নেই। অভিযোগ পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, দ্রুততার সঙ্গে আবাসিক এলাকা থেকে এই অস্বাস্থ্যকর খামার সরিয়ে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করবে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com