মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাতিয়ায় অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

হানিফ উদ্দিন সাকিব- নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ শিরিন আক্তার(২২) উপজেলার জাহাজমারা ইউনিয়নের কেন্জাখালী গ্রামের সহিদুলের স্ত্রী এবং ওই গ্রামের বাহার উদ্দিনের মেয়ে। গতকাল রবিবার দুপুর ৩টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাবার বাড়িতে আত্মহত্যা করে ওই গৃহবধূ।

এসআই মাসুদ আলম ও স্থানীয়রা জানায়- ৮ বছর আগে ঢাকা মানিকগঞ্জের সিংগাইর এলাকার দিনমজুর সহিদুলের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় শিরিনের। দুই সন্তানের জননী শিরিন বিয়ের পর থেকে বাবার বাড়িতে থাকত। তাদের অভাবের সংসার। তাঁর স্বামী চট্রগ্রামের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। কয়েক দিন আগে স্বামীর কাছে মুঠোফোনে সংসারের খরচের টাকা চায় শিরিন। তখন স্বামী তাকে জানায় আমার কাছে টাকা নেই। দুই দিন অপেক্ষা কর। দুই দিন পরে টাকা দেব।একপর্যায়ে অভাবের তাড়নায় রাগের বসবতি হয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরে বাড়ির লোকজন একা ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছোট দুই শিশুকে কাঁদতে দেখে ঘরে গিয়ে দেখে শিরিনের মরদেহ ঝুলছে।

হাতিয়ার জাহাজমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম পাটোয়ারী জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com