মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাতিয়ায় হরণী ইউনিয়নে আওয়ামী লীগ’র কর্মী সমাবেশ

হানিফ উদ্দিন সাকিব- নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজার দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ’র উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাতিয়া উপজেলার হরণী ও চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই কর্মী সমাবেশ আয়োজন করা হয়। আগামী ১৫ ই জুন-২২ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশের সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচন। তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার হরণী ও চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাতিয়া পৌর মেয়র-কে,এম,ওবায়েদ উল্যাহ, হরণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আখতার হোসাইন, চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজহার উদ্দিন, হাতিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-মহিউদ্দিন মুহিন,হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য-জিয়া উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন- হাতিয়া উপজেলা ও হরণী চানন্দী ইউনিয়নের আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ।

উক্ত কর্মী সমাবেশে নেতৃবৃন্দগণ তাদের আলোচনায় বলেন -সকলকে ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। যে কোন কুচক্রী মহলের অনুপ্রবেশ ঠেকাতে হবে। দীর্ঘদিন পর অত্র দুইটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে যাচ্ছে। এতে সকলকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com