মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাতিয়া দুই জলদস্যু গ্রুপের গোলাগুলিতে নিহত-২

হানিফ উদ্দিন সাকিব- নোয়াখালি জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন চর চরগাসীয়ায় এই ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর পরই অভিযান চালিয়ে কোস্টগার্ড খোকন গ্রুপের ৫ ডাকাতকে অস্ত্রসহ আটক করে।

স্থানীয়রা জানায়- দীর্ঘ দিন থেকে এই চরে আধিপত্য বিস্তার করে আসছে খোকন ডাকাত। কিছুদিন আগে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় খোকন। এরপর চরের নিয়ন্ত্রণ আসে তার ভাই ফোখরা বাহিনীর প্রধান ওরফে ফখরুল ইসলাম এর হাতে। সম্প্রতি খোকন জামিন পেয়ে পুনরায় চরের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইলে তার ভাই ফখরুল ইসলাম এর সাথে বিরোধ সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার সকালে খোকন তার দলবল নিয়ে চরগাসীয়ায় আক্রমন করলে ফোকরা বাহিনীর গ্রুপের সাথে সংঘর্ষ হয়। এসময় ব্যাপক গোলাগুলি হয়।

হাতিয়া কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ সাফিউল কিঞ্জল জানান- চরগাসীয়ায় দুই ডাকাত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে অভিযান করে কোষ্টগার্ডের একটি টিম। এই সময় তিনটি একনালা বন্দুক, ৫টি বল্লম দুই রাউন্ড গুলি, ৬টি রামদা ও ৬টি লোহার রড সহ ৫ জনকে আটক করা হয়। আটক সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।পরবর্তীতে আটককৃতদেরকে জব্দকৃত অস্ত্রসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com