মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হুইলচেয়ারের আকুতি ৫ম শ্রেণির প্রতিবন্ধী ছাত্র জাকিরের

অপু রোমিও- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
শিক্ষার ইচ্ছা শক্তির কাছে জয়ী প্রতিবন্ধী জাকিরের যেন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন। বলছি পঞ্চম শ্রেণির ২ রোলের ছাত্র জান্নাতুল ইসলাম জাকিরের কথা৷ ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার অনেক আগ্রহ। হাটতে না পারা জাকির জানায় তার অব্যক্ত কথা।

ক্লাসে সবার মত জাকির সবসময় ভালো ফলাফল করে বুঝিয়ে দেয় প্রতিবন্ধী হয়েও প্রতিবন্ধকতা তাকে থামাতে পারে নি। মায়ের কাঁধে ভর করে স্কুলে গিয়ে পড়াশোনা করত জাকির। একটি হুইলচেয়ার পেলে তার দুঃখটা একটু হলেও লাঘব হবে।

জাকির গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালির খামার এলাকার লিচু মিয়ার পুত্র। সে উত্তর কালির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। দরিদ্র পরিবারে বেড়ে ওঠায় কিনতে পারেনি একটি হুইল চেয়ার। বাবা মা যতক্ষণে একটু কাঁধে নিয়ে বেড়ায় ততক্ষণে সে বাহিরের আলো দেখতে পায়।

এলাকাবাসী জানান- ছেলেটার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ তবে চলাচলের জন্য একটি হুইলচেয়ার পেলে অনেক ভালো হয়।

ছেলের বিষয়ে জাকিরের মা জাহানারার সাথে কথা হলে তিনি জানান- জাকিরের দুটি পায়ের সমস্যা। আমি যতক্ষণে একটু নিয়ে বেড়াই ততক্ষণে একটু ভালো। সমাজের বিত্তবানেরা যতি তাকে একটি হুইলচেয়ার দিয়ে সহযোগিতা করতো তাহলে ওর পড়াশোনার আগ্রহ টা আরও বাড়তো।

স্থানীয় ইউপি সদস্য বাদশা মিয়া জানান- ছাত্র হিসেবে সে অনেক ভালো। হাটতে না পেরে একঘেয়েমি লাগে। একটা হুইল চেয়ার পেলে তার অনেক ভালো লাগবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com