মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোটেলে চাঁদা আদায় করতে গিয়ে রাজবাড়ীর পাংশায় পুলিশের হাতে ভুয়া ইউএনও আটক

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউপি’ এলাকায় হোটেল থেকে চাঁদা আদায়কালে একজন ভুয়া ইউএনওকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। আজ সোমবার ২৮শে মার্চ দুপুরে খাবারের হোটেল থেকে চাঁদা আদায়কালে শাহরিয়ার জাহান(৪৮) নামে এক ভুয়া ইউএনও পরিচয়দানকারী ব্যাক্তিকে আটক করা হয়। আটক শাহরিয়ার জাহান পাংশা পৌর এলাকার নারায়নপুর গ্রামের মুনশী আকবর আলীর ছেলে।

জানা গেছে- সোমবার ২৮শে মার্চ দুপুর বেলা ১ ঘটিকার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকায় খয়বার ও কটার খাবারের হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে হোটেলের ট্রেড লাইসেন্স দেখতে চাইলে হোটেল কতৃপক্ষ দেখাতে ব্যর্থ হন। এ সময় প্রতিষ্ঠান থেকে ৫০০ করে মোট ১০০০ টাকা চাঁদা আদায় করেন।

এ সময় শাহরিয়ারের সন্দেহজনক আচরনের কারনে স্থানীয়রা পাংশা মডেল থানায় ফোন দিলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এ সময় পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন এবং মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) ঘটনাস্থলে উপস্থিত হন।

পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমী) নুজহাত তাসনীম আওন জানান- খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানা পুলিশ শাহরিয়ার জাহানকে আটক করেছে। গ্রেফতার শাহরিয়ার জাহান নিজেকে ইউএনও পরিচয় দিয়ে চাঁদা আদায় করেছে। জনগন সন্দেহ করলে সে নিজেকে কোন এক পত্রিকার চিপ রিপোর্টার আবার চেয়ারম্যানের কাছের লোক বলে পরিচয় দেয়। গ্রেফতারকৃত ব্যাক্তির নামে এর আগেও ইট ভাটা থেকে ভুয়া পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। কিছুদিন আগে এরকম কোন এক মামলায় সে কারাগার থেকে বের হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করবে পাংশা থানা পুলিশ।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান- একজন ভুয়া ইউএনও পরিচয় দিয়ে খাবার হোটেল থেকে চাঁদা আদায় করছে বলে আমাদের কাছে খবর আসে। খবরটি পাওয়ার সাথে সাথেই আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভুয়া ইউএনও পরিচয়দানকারী শাহরিয়ার জাহানকে আটক করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে দেশের প্রচলিত আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com