শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

৪ দিনেও সন্ধান মেলেনি সাংবাদিক রুবেলের

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল চার দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তার খোঁজ পেতে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বুধবার ৬ই জুলাই দুপুর ১২টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। হাসিবুর রহমান রুবেলের সন্ধান না পেলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা, সাবেক সহঃ সভাপতি ও জেলা এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ, সাবেক সহঃ সভাপতি লুৎফর রহমান কুমার, নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন- রুবেলকে যত দিন আমরা ফিরে না পাব, তত দিন নানা কর্মসূচি পালন করব। সন্ধান না পেলে কঠোর আন্দোলনে নামব।

কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাসান আলীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে নিখোঁজ সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মা ফিরোজা আক্তার, স্ত্রী ইতি খাতুন ও ছোট ভাই মাহাবুব অংশ নেন।

গত ৩রা জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় তার মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, জেলা থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম জানান- আমরা তাকে খুঁজছি। তার খোঁজ পেতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com