মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহী মহানগরীতে চোলাইকৃত অটোরিকশা, ব্যাটারিসহ সংঘবদ্ধ চক্র উদঘাটনে ৩ চোর আটক

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে অটোরিকশা চুরির সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। এসময় আসামিদের কাছে থেকে চুরি যাওয়া অটোরিকশা, ৪টি ব্যাটারি, ও অন্যান্য চোরাইকৃত অটোরিকশার অংশ বিশেষ উদ্ধার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীরা হলো- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাইয়ের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ আল-আমিন(২০), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকল বাড়ির মৃত রহিম মন্ডলের ছেলে মোঃ মালেক মন্ডল(৫৫) ও মালেকের স্ত্রী মোসাঃ ফাহিমা বেগম(৪০)।

আজ সোমবার ২রা মে ২০২২ইং দুপুর ১২ ঘটিকায় চন্দ্রিমা থানায় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনা সূত্রে জানা যায়, নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনীর মোঃ শামিম গত ২৫শে এপ্রিল ২০২২ইং বিকেল ৩টায় তার ব্যবহৃত অটোরিকশা প্রতিদিনের মত চালিয়ে বাড়ির সামনে রেখে ভিতরে যায়।বাড়ির ভিতরে কাজ শেষ করে আধা ঘন্টা পরে বাহিরে এসে দেখে তার অটোরিকশাটি নাই।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেনের তত্ত্বাবধানে চন্দ্রিমা থানা পুলিশ আসামিদের নাম ঠিকানা ও অবস্থান সনাক্তপূর্বক চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এমরান হোসেনের নেতৃত্বে এসআই প্লাবন কুমার সাহা ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১লা মে ২০২২ইং বিকেল পৌনে ৪টায় বোয়ালিয়া থানার রাজশাহী রেলওয়ে স্টেশন মোড় হতে আসামি মোঃ আল-আমিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি আল-আমিনের দেওয়া তথ্যমত সন্ধ্যা ৬ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকল বাড়ি আদর্শ গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মালেক মন্ডল ও তার স্ত্রী মোসাঃ ফাহিমা বেগমকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা, ৪টি ব্যাটারি, ও অন্যান্য চোরাইকৃত অটোরিকশার অংশ বিশেষ উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আল-আমিন জানায়- সে অটোরিকশাটি চুরি করে আসামি মোঃ মালেক মন্ডল ও মালেকের স্ত্রী মোসাঃ ফাহিমা বেগমের কাছে বিক্রি করে।আসামি মালেক ও তার স্ত্রী ফাহিমা চোরাই জেনেও অটোরিকশা ক্রয় করার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ সোমবার ২রা মে ২০২২ইং তারিখ উক্ত অভিযানে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ কতৃক চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার তথা ৩ চোরকে গ্রেফতারের বিষয়টি আরএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com