শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নতুন করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বৃদ্ধিতে বিপাকে সাধারন মানুষ

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়াসহ সারাদেশেই নতুন করে দাম বৃদ্ধি পেয়েছে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারন মানুষ। নিত্যপ্রয়োজনীয় প্রতিদিনের খরচ সামলাতে হিমশিম খাচ্ছে নিম্নবিত্তসহ মধ্যবিত্ত অনেকেই।

এছাড়াও দুই তিন দিন ধরে একটানা বৃষ্টিতে এপ্রকোপ আরো অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

দিন মজুর অনেকের সাথে কথা হলে তারা বেশীরভাগিই বলেন- নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধিতে আমরা এখন আমাদের সংসারের খরচ যোগাতে পারছি না, এতে করে আমরা অনেকই ঋন গ্রস্ত হয়ে পড়ছি।

দিন মজুর আকরাম নামে একজন সেলুনের সাথে কথা হলে তিনি বলেন- আমার সংসারে ৬ জন সদস্যসহ বাবা মা নিয়ে এবং সন্তাদের লেখাপড়ার খরচসহ প্রতি মাসে যে খরচ হচ্ছে তা যোগার করতে আমি দুই একটা স্থানীয় এনজিও থেকে ঋন নিয়েছি, এই ঋনের টাকা পরিশোধের সাপ্তাহিক কিস্তি আমি দিতে পারছি না এর উপর মরার উপর খড়ার ঘা হয়ে ওঠেছে বাজারে সকল জিনিসের দাম বৃদ্ধিতে।

স্থানীয় কিছু এনজিওর সাথে কথা হলে তারাও বলেন- আমাদের এনজিও গুলোতে হঠাৎ করেই ঋন নেওয়ার জন্য অনেকাংশে সাধারন মানুষ অনেক আগ্রহ দেখাচ্ছে, এতে করে বোঝা যায় সাধারন মানুষ অনেক কষ্টে দিনযাপন করছে।

সরোজমিনে কুষ্টিয়ার স্থানীয় হরিনারয়নপুর বাজারে বাজার তদারকির জন্য গেলে দেখা যায় সপ্তাহের ব্যবধানে এই বাজারে চাউল, সবজি, ডিম, ডাউল, মাংস সব জিনিসের দামই উর্দ্ধোমুখী, বাজারে মোটা চাউল ব্রিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫, চিকন চাউল ব্রিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকায়।

মাছের দামও অনেক চড়া স্থানীয় হরিনারয়নপুর বাজারে ১৭০ টাকা কেজির নিচে কোন মাছই পাওয়া যাচ্ছে না। ডিম ব্রিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৮ টাকা হালিতে, এছাড়া স্থানীয় বাজারে খাসির মাংস ব্রিক্রি হচ্ছে, ৭৫০ টাকা থেকে ৮৫০ টাকা ও গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে,

এছাড়াও ব্রয়লার মুরগী ব্রিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। অনেকেই অভিযোগ করেন- অনেক ব্যবসায়ী নিজের ইচ্ছা মতোই অনেক জিনিসের দাম বৃদ্ধি করছে। এতে করে অনেকেই অনেক দোকানীর সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ছে।

তাই এই ব্যাপারে বাজারের কিছু ব্যবসায়ীর সাথে কথা হলে, অনেকেই জানা সরকার পর্যায় থেকে নিয়মিত বাজার তদারকির মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com