শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারীতে বোরো ধানের নমুনা শস্য কর্তন ও পর্যবেক্ষণ

শাহীন আহমেদ- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
নীলফামারীতে বোরো ধানের নমুনা শস্য কর্তন ও পর্যবেক্ষণ করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার ২৭শে এপ্রিল সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কান্দুরার মোড় এলাকায় শস্য কর্তন করে পর্যবেক্ষণ করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ এস. এম. আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ ব্রিধান-২৮ ধানের আদ্রতা ও ফলন সহ নানা বিষয়ে পর্যবেক্ষণ করেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান- এবারে ব্রিধান-২৮ এর ফলন হয়েছে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪.৭৯ মেট্রিক টন। পর্যবেক্ষণ ও ধান কাটা-মাড়াইয়ের মাধ্যমে দেখা গেল হেক্টর প্রতি ধান উৎপাদন হয়েছে ৬.৩৩ মেট্রিক টন। সে অনুযায়ী প্রতি হেক্টরে চাল পাবে ৪.২৪ মেট্রিক টন।

এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন ফেরদৌস, গোলাম জাকারিয়া, হাসিনুর রহমান, সাবেক ইউপি সদস্য ও কৃষক মনছুর আলী প্রামানিক, কৃষক তরিফুল ইসলাম চৌধুরী, কৃষক আব্দুস সাত্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com