শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই জুন বৃহস্পতিবার সকালে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজের আয়োজন করে ইত্তেফাকুল উলামা মোমেনশাহী।

মুসুল্লিরা জানান- দেশব্যাপী চল- মান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহে জন- জীবন বিপর্যস্ত। এ অবস্থায় আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। সকাল ৯টায় বৃষ্টির জন্য নামাজের আহ্বান করে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে হাজার হাজার মানুষ হাজির হন আঞ্জুমান ঈদগাহ মাঠে। নামাজের আগে দীর্ঘ বয়ান হয়। দুই রাকাত নামাজ শেষে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ আনোয়ারুল হক। দোয়ায় বৃষ্টির জন্য মহান আল্লাহর করুণা চেয়ে মুসুল্লিরা আহাজারি করেন।

নামাজ ও দোয়া চলার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়তে শুরু করে।নামাজে অংশ নেওয়া মাওঃ আল মামুন বলেন- এই তীব্র গরমে আল্লাহ তায়ালার করুণা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নাই। নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লার কাছে করুণা হিসেবে বৃষ্টি চাওয়া হয়েছে । বৃষ্টি না হলে মানুষ ও প্রাণিকূল চরম ভোগান্তিতে পড়বে।’

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com