মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ত্রিশালে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল পুকুরে

এনামুল হক- ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা গ্রামের একটি পুকুর থেকে মো: মনির (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তাতখানা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মনির দীর্ঘ ২৫ বছর ধরে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘুরকান্দা গ্রামে তার বোনজামাই রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করছিলেন। তিনি গতকাল মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিঘুরকান্দা গ্রামের শরিফুল ইসলামের পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে সে মানসিকভাবে অসুস্থ এবং নেশাগ্রস্ত ছিল। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com