শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

লিচুর রাজ্যে জৈষ্ঠের হানা

Exif_JPEG_420

আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
লিচুর রাজ্য নামে পরিচিত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় শুরুতেই লিচুতে ভালো মুকুল দেখা গেলেও শেষ মুহুর্তে লাভের মুখ দেখছেনা বাগান মালিকরা। প্রতিবছর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে লিচু রফতানি ও বিক্রি করে সন্তোষ জনক টাকা উপার্জন করতো তারা। মওসুমের শুরুতে ভালো ফলনের সম্ববনা থাকলেও প্রতিকুল আবহাওয়া আর জৈষ্টের প্রচন্ড তাপ প্রবাহে বাগানেই ফেটে যাচ্ছে লিচু।

এছাড়াও লিচুতে কালো দাগ ও পচন পড়ে বিক্রির অনুপযোগী হয়ে পড়েছে অধিকাংশ বাগান। বোটা শুকিয়ে নিচে পড়ে যাচ্ছে খন্ড খন্ড লিচু। বেশ কিছু বাগান মালিক লিচু পরিপক্ষ হওয়ার আগেই ভালো মুনাফায় লিচু বাগান বিক্রি করলেও সেক্ষেত্রে লোকসান গুনতে হচ্ছে ব্যাবসায়ী ক্রেতাদের। লিচু উৎপাদনশীল এলাকা উপজেলার মন্মথপুর, খয়ের পুকুর হাট ও আমবাড়ীর বড় বড় লিচু বাগান ঘুরে এমনটাই দেখা গেছে।

রামপুর ইউনিয়নের সিংগীমারী হিন্দুপাড়া গ্রামের বর্গাচাষি জসোদা জানান, প্রায় ৪০টি গাছ নিয়ে লিচু বাগানে ব্যয়ের খরচও জুটবেনা। এদিকে লিচু ক্রয় বিক্রয়ের মোখাম শহরের নতুন বাজার শহীদ মিনার সড়কে দেখা গেছে লিচুর আমদানী কম। চাহিদা থাকা সত্বেও মিলছেনা পছন্দের লিচু।

ব্যবসায়ীরা জানান, বাজারে লিচুর আমদানী কম হওয়াতে দামও কিছুটা বেশী গুনতে হচ্ছে ক্রেতাদের। লিচুর ফলন আবহাওয়া নির্ভর হওয়া সত্বেও এবার এ উপজেলায় বসতবাড়িসহ লিচুর উৎপাদন এরিয়া ছিল ৫৭২ হেক্টর জমি। বোম্বাই, মাদ্রাজি বেদানা ও চায়ন-ত্রি জাতের লিচু নিয়ে বাগান ছিল মোট ৪৮৪টি। ফলন হয়েছে ৪ দশমিক ৯২ মেট্রিক টন। কর্তন করা হয়েছে দেড়শ হেক্টর জমির ফলন।

চলমান আছে চায়না- ত্রি লিচুর কর্তন। অধিক মুনাফা লাভের আসায় কৃষকরা লিচু চাষে ঝুঁকে প্রয়োজনীয় সার কিটনাশক ও পরিচর্যার মাধ্যমে লিচুতে স্বপ্ন গুনতে থাকে। আশানুরুপ মুকুলও দেখা দেয় লিচুতে। কিন্তু জৈষ্টের প্রচন্ড খরোতাপ আর অনাবৃষ্টিতে এখন সেই স্বপ্ন পুড়ে ছাই এ অঞ্চলের কৃষকের।

ফলন দীর্ঘ খরায় পড়ে উৎপাদন গতবারের চেয়ে কমে যাওয়ার কথা শিকার করে পার্বতীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান জানান, মাঠ পর্যায়ে বাগান মালিকদের লিচু গাছের পাতায় স্প্রে ও গাছের গোড়ায় পানি সেচের পরামর্শ দিয়ে কিছু কিছু বাগানের ফলন ভালো হয়েছে বলে দাবী করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com