শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

জলঢাকায় হাট ইজারা থেকে রাজস্ব আয় দুই কোটি ৫০ লাখের বেশি

এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৪৩২ বঙ্গাব্দ সালের জন্য ২১টি সরকারি হাট ইজারার মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে দুই কোটি ৫০ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা বলে জানাযায়। উপজেলা নির্বাহী অফিসার মো. জায়িদ ইমরুল মোজাক্কিন স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, “১৪৩২ বঙ্গাব্দ সালের একলা বৈশাখ হতে ত্রিশ চৈত্র পর্যন্ত মেয়াদে হাটবাজারসমূহ ইজারা প্রদান করা হবে।” প্রথম উন্মুক্ত দরপত্রেও বিষয়টি উল্লেখ ছিল।

চিঠিতে আরও জানানো হয়, উপজেলার মোট ৩০টি হাটের মধ্যে ২১টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে এবং বাকি ৯টি হাট বর্তমানে ইজারা প্রক্রিয়াধীন। ইজারা সম্পন্ন না হওয়া হাটগুলো সরকারী নীতিমালা অনুযায়ী গঠিত কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।

২০২৫ সালের ৩০ জানুয়ারি উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত টেন্ডার প্রক্রিয়ায় মোট ১৩০ জন দরদাতা অংশগ্রহণ করেন। তবে কিছু হাটের দরপত্র গ্রহণযোগ্য না হওয়ায় এবং কোনো কোনো হাটে কোনো দরপত্র দাখিল না হওয়ায় সেগুলোর ইজারা সম্পন্ন হয়নি।

উপজেলা প্রশাসন জানায়, হাটগুলো সরকারি হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালা, ২০১১ অনুসারে পরিচালিত হচ্ছে। নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট থানার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইজারা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে একদিকে যেমন সরকার রাজস্ব পেয়েছে, অন্যদিকে জনসাধারণের ভোগান্তিও কমেছে। এলাকাবাসীর মতে, এই স্বচ্ছ প্রক্রিয়া ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা উপজেলার অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক গতি এনে দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com