শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে কিশোর নিহত

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাকিব হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার প্রবাসী কাদের শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাকিব শিকদার নামে ওই কিশোর নিজ বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছ পরিষ্কার করার জন্য ওঠে। এ সময় বৃষ্টি ভেজা নারিকেল গাছের ডগায় পা দিলে সে গাছ থেকে পিঁছলে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে যায় এবং বুকে ও মাথায় আঘাত পায়। স্থানীয় ও স্বজনরা তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

হবখালি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকালে প্রতিবেশীর নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com