মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এটিএম কার্ড জালিয়াতি করে কৃষকের টাকা হাতিয়ে নেওয়া ব্যাংকের সাবেক কর্মচারী ও তার স্ত্রী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার রঞ্জন মোল্লার ডাঙ্গী এলাকার গরীব কৃষক কালাম ব্যাপারী(৫৬)। যিনি হাড়ভাংগা পরিশ্রম করে ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে ছিলেন। তবে তিনি জানতেন না এটিএম কার্ডের প্রয়োজনীয়তা।

তাই চেক বই দিয়েই তার প্রয়োজন মেটাতেন। এটিএম কার্ড দিতে চাইলেও তিনি নেননি। তার এই সরলতাকে পুঁজি করেন ওই ব্যাংকের সাবেক কর্মচারী বদরুল ইসলাম তাসিন(৩৫)। জালিয়াতি করে এটিএম কার্ড দিয়ে কৃষকের ১ লাখ ৫৫ হাজার টাকা তুলে নেন তিনি।

এ ঘটনায় আজ মঙ্গলবার ২২শে মার্চ দুপুরে অভিযুক্ত ওই ব্যাংকের সাবেক কর্মচারী বদরুল ইসলাম তাসিন ও তার স্ত্রী মাহি আক্তার উর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন- কৃষক কালামের এটিএম কার্ড ডেলিভারি দেওয়ার নাম করে নিজের কাছে রেখে দেন বদরুল। কালামের এটিএম কার্ডটি অ্যাকটিভ করার পর স্ত্রী উর্মিকে নিয়ে ফরিদপুর পৌর শহরে অবস্থিত ইসলামী ব্যাংকের দুটি বুথ থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা উত্তোলন করেন বদরুল। ব্যাংকে গিয়ে উত্তোলনের সময় অ্যাকাউন্টে টাকা নেই দেখে হতবাক হয়ে যান কালাম।

পরে বিষয়টি ফরিদপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানান তিনি। ডিবি পুলিশ প্রাথমিক অনুসন্ধান শেষে অভিযান চালিয়ে বদরুল ও তার স্ত্রী উর্মিকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করে। এ সময় অপরাধের সব আলামতসহ নগদ ১ লাখ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, ওই দম্পতির বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com