শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহঃ সম্পাদক হলেন কুষ্টিয়ার আসাদ

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহঃ
সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কর্মী এবং ফিন্যান্স ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র আসাদ আহমেদ।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক স্বাক্ষরিত ৩১/০৭/২০২২ইং তারিখের একটি চিঠিতে জানানো হয়, আসাদ আহমেদকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আসাদ আহমেদ দৈনিক সময়ের কাগজকে বলেন- বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি ছাত্রসংগঠন, যে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহঃ সম্পাদক হতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশরত্ন শেখ হাসিনার প্রতি এবং আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সারাবাংলার ছাত্রসমাজের অহংকার লেখক ভট্টাচার্য দাদার প্রতি।

বাংলাদেশ ছাত্রলীগকে আরো বেগমান করতে নীতি ও আদর্শকে বুকে লালন করে বাংলাদেশ ছাত্রলীগকে সুসংগঠিত করতে কাজ করে যাব।

তিনি আরও বলেন- ছাত্র রাজনীতির সূতিকাগার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সূতিকাগার থেকে রাজনীতি করে তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আসাদ আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের সুগ্রীবপুর গ্রামের কৃতি সন্তান। নিজ এলাকার মানুষের কল্যাণে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার কথা ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com