মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে ও বগুড়া-৫ আসন( শেরপুর-ধুনট নির্বাচনী) এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজের প্রচেষ্টায় গরীব, দুঃখী ও অসহায় প্রায় ২০০ শত পরিবারের মাঝে ঈদ উপহার ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, এমপির পিএস আতিকুর রহমান আতিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ রফিকুল ইসলাম শাহীন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির নেতা আব্দুল কাইয়ুম টগর, নিয়ামুল আলম তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান সহ দলীয় নেতৃবৃন্দ।