মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাইন্দার পাড়া গ্ৰামের বাবু ফকিরের ছেলে নাহিদুল ইসলাম (৩০) নামের এক মাদক সেবনকারীরে মাদক দ্রব্য গাঁজা সেবন করার অপরাধে দুই হাজার টাকা অর্থ দন্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতে। (২৪ মে) রবিবার দুপুরে উপজেলার নাইন্দার পাড়া গ্ৰামে এই ঘটনাটি ঘটে।
মাদক দ্রব্য সেবনকারী নাহিদুল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই হাজার টাকা অর্থ দন্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন।