মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় শিক্ষা ও আইসিটি শাখার সি এ এর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

নাজমুল হক- নওগাঁ জেলা প্রতিনিধিঃ
সদর উপজেলার সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নওগাঁর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তারী ফেরদৌস শিক্ষা ও আইসিটি শাখার সি এ এর বিরুদ্ধে ঘুষ চাওয়া ও অসদাচরণ করার বিষয়ে (১৯ আগস্ট) সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি জানান, শিক্ষা ও আইসিটি শাখার সি এ মোঃ শরিফুল ইসলাম গত ৩০/০৭/২৪ ইং তারিখ এবং সর্ব শেষ গত ১৮/০৮/২০২৪ ইং তারিখ অত্র অফিসে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়ে কিছু কাগজ পত্র দিতে গেলে আমাকে বলে আপনি কেন এখানে এসেছেন আপনাকে তো নিষেধ করছি এ অফিসে আসবেন না। তার পরেও কেন আসছেন। এর পর এখানে দেখলে আপনাকে দারোয়ান দিয়ে বের করে দেওয়া হবে। এর পর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নওগাঁ স্যার বিরোদা রানী রায় এর সঙ্গে দেখা করতে চাইলে আমাকে বলে দেখা করতে হবে না আমাকে ২০,০০০/= (বিশ হাজার) টাকা ঘুষ দিতে পারবেন দিলে বলেন আপনার পক্ষে কাজ করবো।

অন্যথায় এ অফিসে আর আসবেন না আসলে মান অপমান করবো। আমি টাকা দিতে অস্বীকার করায় আমার অপজিট পক্ষের নিকট হতে টাকা খেয়ে তার পক্ষে কাজ করবে এবং স্যারের সাথে দেখাও করতে পারবেন না। এবিষয়ে ঘটনার স্বাক্ষী সবুজ হোসেন সহ আরও দুইজন সম্পন্ন ঘটনা জানেন।

এছাড়াও তিনি বলেন, আমি একজন শিক্ষক মানুষ আমার সঙ্গে এমন আচরণ কোন ভাবেই মেনে নিতে পারছিনা জন্যই ন্যায় বিচার চেয়ে আপনাদের নিকট আকুল আবেদন করছি। আমার সকল দিক বিবেচনা করে শিক্ষা ও আইসিটি শাখার সি এ মোঃ শরিফুল ইসলাম এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শিক্ষা ও আইসিটি শাখার সি এ মোঃ শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আসলে এই বিষয়ে আমি কিছুই জানি না, আমি কোন খারাপ আচারণ ও কোন কিছুই করিনি যেহেতু অভিযোগ করেছেন দেখি আমি আমার স্যার এর সাথে কথা বলি।

জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, আমি এখনো লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com