শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নবজাতককে হাসপাতালে রেখে পালালেন মা

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নবজাতক ইউনিটে এক শিশুকে রেখে উধাও হয়ে গেছেন মা। শিশুটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়- বুধবার ৭ই সেপ্টেম্বর রিনি খাতুন নামের এক নারী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে- শিশুটি অসুস্থ থাকায় তাকে নবজাতক ইউনিটে নেয়া হয়। মা ও শিশু দুইজন দুই ওয়ার্ডে থাকায় মায়ের নিখোঁজ হওয়া সম্পর্কে প্রথমে জানা যায়নি।

পরে বৃহস্পতিবার সকালে মায়ের খোঁজ পড়লে বিষয়টি জানাজানি হয়। তখন থেকেই ওই শিশুর মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের নবজাতক ইউনিটে দায়িত্বরত চিকিৎসকরা জানান- রিনি খাতুন ভর্তির সময় তার গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকা। স্বামীর নাম দেওয়া হয়েছে মোমিন। তবে ঠিকানাটি সঠিক নয় বলে জানতে পেরেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে একাধিক সূত্রে জানা গেছে- রিনি খাতুন একজন প্রবাসীর স্ত্রী। তিনি লোকলজ্জার ভয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করছেন অনেকে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করে জানান- শিশুটি এখন সুস্থ রয়েছে। তাকে হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডে রাখা হয়েছে।

বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন- তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com