মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম আলোর সাংবাদিক শামসের মুক্তির দাবিতে মানববন্ধন

দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও সংবাদ প্রকাশের জের ধরে গ্রেফতার সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বাউফলে কর্মরত সাংবাদিকরা। শনিবার বেলা ১১টার দিকে বাউফল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাউফল প্রেসক্লাবের সহসভাপতি মোঃ আসাদুজ্জামান সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন- বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, জনকন্ঠের সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু, সমকালের জিতেন্দ্র নাথ রায়, প্রতিদিনের সংবাদের মোঃ দেলোয়ার হোসেন, যুগান্তরের আরেফিন সহিদ ও মাইটিভি প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক প্রমূখ।

এ সময় সাংবাদিকরা বলেন- ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য এক বড় প্রতিবন্ধকতা। সাংবাদিকদের নানাভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে।

তাই দ্রুত এ কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানানো হয় সরকারের প্রতি। এবং গ্রেফতারকৃত সাংবাদিক শামসুজ্জামান শামসকে অনতিবিলম্বে নিঃশর্ত দেয়ার জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com