মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে সেতুর সংযোগ সড়কের অভাবে ভোগান্তিতে এলাকাবাসী

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

দুই বছর আগে মূল অবকাঠামো নির্মাণ করা হলেও অ্যাপ্রোচের অভাবে সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। সরেজমিন পরিদর্শনকালে বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে সেতুটি নির্মাণ করে।

কিন্তু সেতুর অ্যাপ্রোচ নির্মাণ না করায় সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কনকদিয়া এসএস স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী ভোগান্তির শিকার
হচ্ছেন।

কালাম খান নামের এক শ্রমিক বলেন- সংযোগ সড়ক নির্মাণ না করায় আমরা কাঠ দিয়ে মই বানিয়ে দিয়েছি। এরপর থেকে দুই পাশের মই বেয়ে এলাকাবাসী সেতু পারাপার হচ্ছেন।

তহমিনা বেগম নামের অপর এক শ্রমিক বলেন,
আমরা প্রতিদিন এই সেতু পারাপার হয়ে ফসলের মাঠে কাজ করতে যাই। ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুতে উঠতে হয়।

আসমা আক্তার ও শিউলি বেগম নামের দুই শিক্ষার্থী জানায়- এই সেতুতে উঠতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার শিকার হতে হয়েছে। সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে গিয়ে আছড়ে পড়ে কয়েকজনের পা ভেঙে গেছে। এখন সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন- একাধিকবার তাগাদা দেওয়ার পরও পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ।

এদিকে বিষয়টি নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য মাটির বাঁধ তৈরি করে বালু ভরাটের উদ্যোগ নেয় ঠিকাদার।

আলতাফ হোসেন নামের এক ব্যক্তি বলেন- মাটির বাঁধ তৈরির পর লাপাত্তা হয়ে যান ঠিকাদার।

এ প্রসঙ্গে প্রকল্পের ঠিকাদার গিয়াস উদ্দিন বলেন- অচিরেই সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে।

উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন- কাজটি ফেলে রাখায় আমরাও বিপাকে আছি। এলাকার লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন। ঠিকাদারের সঙ্গে আলাপ করে শীগ্রই সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com