শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাজশাহীর মোহনপুরে শীতার্তদের মাঝে লেপ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি.
নববর্ষের প্রথম দিনে রাজশাহীর মোহনপুরে শীতার্ত দুঃস্থ অসহায়দের মাঝে লেপ বিতরণসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ, রাজশাহীর আয়োজনে বুধবার (১ জানুয়ারি) ২০২৫ইং সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে লেপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যু্গ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহঃ রেজা হাসান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, থানা কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, খাদ্য কর্মকর্তা নুরুন নবীসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

লেপ বিতরণ শেষে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি ইউএনও, নির্বাচন, খাদ্য গোডাউন, বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসিল্যান্ড অফিস, এগ্রো আমান কোল্ড স্টোরেজ ও মৌগাছি বাজারে একটি ধানের চাতাল পরিদর্শনের সময় খাড়ইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি দশম শ্রেনীর শিক্ষার্থীদের সাথে শ্রেণী কক্ষে বসে শিক্ষকের পাঠদান দেখেন এবং শিক্ষক শিক্ষার্থীদের সাথে নতুন বছরে পাঠদান সম্পর্কিত আলোচনা শেষে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com