মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ নিহত

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ বিজলী আক্তার (৩২) শনিবার (২৫ এপ্রিল) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বিজলী আক্তার রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়।এবং মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় বিজলী আক্তারের শরীরের সিংহভাগ দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্মরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় (২৫ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহত বিজলী আক্তারের মৃত্যুতে কাশিডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান বকুল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে অসাবধানতা বা যান্ত্রিক ত্রুটি থেকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী মুঠো ফোনে জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাস দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com