শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাণীশংকৈলে নির্বাচনি সহিংসতায় শিশু নিহতের ঘটনার তদন্ত অনুষ্ঠিত হয়েছে

মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২৭শে জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় গঠিত ৩ সদস্যের কমিটি সোমবার ১লা আগস্ট সকালে বাচোর ইউনিয়নের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী(ভিএফ) নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- কমিটির প্রধান অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, জেলা সহকারী পুলিশ সুপার(পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীব ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার(রাণীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল ও ঠাকুরগাঁও ডিএসবি ওসি-২ ইসমাইল হোসেনসহ আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যরা।

এদিকে ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পুলিশের ২ এএসআই থানায় পৃথক ৩টি মামলা করায় এলাকাবাসি গ্রেফতার আতংঙ্কে রয়েছে। অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে আছেন।বিশেষত অধিকাংশ পুরুষ বাড়ি ছেড়েছেন।

স্থানীয় সালেহা বেগম ও অন্যরা বলেন- রাতে কোন মোটরসাইকেল কিংবা কোনো গাড়ীর শব্দ শুনলেই মনে হচ্ছে এই বুঝি পুলিশ আসলো। আমরাও খুব ভয়ে আছি।

পুরুষরা তো ঘটনার পর থেকেই বাড়িতে থাকেন না। তিন চারদিন ধরে মসজিদে কেউ আযানও দেয়না, নামাজও কেউ পড়েনা। তদন্ত শেষে দুপুরে রাণীশংকৈল ইউএনও’র কার্যালয়ে তদন্ত কমিটির সদস্যরা পুলিশের গুলিতে নিহত শিশুর বাবা বাদশা মিয়া ও মা মিনারা আকতারের সাথে প্রায় আধ ঘন্টা কথা বলেন। এ সময় কোন সংবাদকর্মীকে সেখানে থাকতে দেয়া হয়নি।

তদন্ত কমিটির প্রধান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মন সাংবাদিকদের বলেন- ঘটনাস্থল পরির্দশন করা হলো। প্রয়োজনে আরো তদন্ত করা হবে। আগামি ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসনের বরাবরে জমা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com