শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

১৭ বছর বির্তকের পর ভোট উৎসব দ্বারপ্রান্তে- রাত পোহালেই ভোট

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন-সংগ্রাম এবং ভোটাধিকার নিয়ে বির্তকের পর অবশেষে ভোট উৎসবের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে দেশ। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে দেশজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, একই সঙ্গে বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা।

ঠাকুরগাঁও রিটানিং কর্মকর্তা জানিয়েছে, ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু ভোটারদের অংশগ্রহণের অপেক্ষা। রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ক্ষমতার পালাবদল ঘটবে কিনা? বিএনপি নাকি জামায়াত নেতৃত্বাধীন জোটের কে সরকার গঠন করবে, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

রিটানিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ৪১৭টি ভোট কেন্দ্র ৩দিন ধরে সিসি ক্যামেরার আওতায় থাকবে। জুডিশিয়াল ম্যাজিস্টেট থাকবে ৯জন, এক্রিকিউটিভ ম্যাজিস্টেট ২২ জন, সেনাবাহিনী ১১ প্লাটুন, বিজিবি ৩২ প্লাটুন, র‍্যাব ৩ প্লাটুন,পুলিশ ১২৫০ জন, ৬ হাজারেরও অধিক আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন। এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় ভোটের আয়োজন করা হয়েছে।

রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ২০১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে এবার প্রথমবারের মতো ব্যাপকভাবে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে । আগামিকাল বৃহস্পতিবার ভোটগ্রহন ও সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com