শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বিশ্বনাথে ম্যানকাইন্ড ইন্টারন্যাশনালের সভা

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘ম্যানকাইন্ড ইন্টারন্যাশনাল’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের ঈদগাহ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

ম্যানকাইন্ড ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ আল-মামুন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেখক-গবেষক সামায়ীন দেওয়ান, সমাজকর্মী রেশমা জান্নাতুল রুমা, ম্যানকাইন্ড রিহাবিলিটি সেন্টারের ফিজিও থেরাপিস্ট হোসনা হিরা, উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রেনু মিয়া। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ জাবির আহমেদ ও শেষে দোয়া পরিচালনা করেন আমতৈল জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তাক আহমদ।

সভায় বক্তারা বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে প্রতিবন্ধীসহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য প্রতিবন্ধীদের উপর রাগ নয়, ভালবাসা দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিতে হবে। প্রতিবন্ধীদেরকে ঘরে বসিয়ে না রেখে, তাদেরকে দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। যাতে তারাও স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারে।

সরকারও সমাজের সকল অনগ্রসর জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চান। তাই যে পরিবারে প্রতিবন্ধী শিশু আছে, সেই পরিবারের সদস্যদের সর্ব প্রথম তাদের প্রতি আন্তরিক হেত হবে। সুস্থ শিশুর চাইতে প্রতিবন্ধী শিশুকে বেশি সময় দিতে হবে ও যত্ন নিতে হবে। কোন প্রকার অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা সেবা দিতে হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com