মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমি একটি হাওয়ার গাড়ি

আমি একটি হাওয়ার গাড়ি
দুলাল হোসেন

আমি একটি হাওয়ার গাড়ি
আমার নেই নিজের বাড়ি!
আমি এক মাটির মূর্তি,
দুনিয়ায় আমি করি কত যে ফূর্তি।

নিঃশ্বাসের নেই কোন বিশ্বাস
কখন পরান পাখি উড়ে যাবে
থাকি এ ভাবনায়,
ভালটাই আশা করি প্রতিদিনের কামনায়
সময়ের আবর্তে ঝরে যেতে হবে এক দিন,
হয়ত সকালে নয়ত সাঝে,
আমরাতো ব‍্যস্ত সবাই দুনিয়ার কাজে।

পাতা ঝরে গিয়েও হবে উনুনের জ্বালানি,
মানুষ ঝরে গেলে হবে মাটির ফেলানি।

রক্ষা হবে না থাকিলেও লোহার পিঞ্জিরায়
এ কথা ধর্মীয় গ্রন্থের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়।

মানুষ আমি রঙের ফানুষ দুনিয়ার ভিতর
সাধের এই দালান-কোঠা, বাড়ি -ঘর একদিন কাইড়া নেবে প্রাণের কারিগর।

বিনা তেলে জ্বলছে বাতি দিন-দুপুর নিশি রাতি
তেল ফুরালে সবই ফাঁকি!

একথা কি কেউ মনে রাখি?
শুধু আমরা বড়লোক হওয়ার ধান্ধায় থাকি।

অবৈধ সম্পদ অর্জণের প্রতিযোগিতায়
আমাদের প্রতিটি প্রহর কেটে যায়।

ভাবি না আমার প্রাণ পাখি কখন যাবে উড়ি
তথাপিও দুনিয়ার মায়ায় পরে অযথা ঘুরি।
আমিতো মালিকের গগনে উড়ন্ত এক ঘুড়ি!

নাটাইতো নেই মোর হস্তে ভাই
কেমন করে বল ঐ শাহেনশাহকে পাই।

আমি ছিলাম একবিন্দু জলের অনু,
মহাধিরাজ দিয়েছেন এক বিশাল তনু।

দিয়েছে এক মাটির কায়া,
জগতে এসে বেড়েছে অবনির জন‍্য মায়া।

বিশাল এই তনুর প্রতিটি শাখা- প্রশাখা
হবে হয়ত একদিন আমার বৈরী,
তাই ভাই চল মরণের জন‍্য হই তৈরি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com