মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এক মোটরসাইকেলে ৪ বন্ধু, দূর্ঘটনায় প্রাণ নিহত-৩

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও এক জন। জানা গেছে, তারা ৪ জনই স্কুলছাত্র এবং সম্পর্কে বন্ধু। শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কমলদহ বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত স্কুলছাত্র ৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- ১৬নং সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জনি(১৬), অষ্টম শ্রেণীর আকিব(১৪) ও ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের মুসলিম হাইস্কুলের ছাত্র ইমাম(১৬)। আহত অন্য স্কুল ছাত্রের বাড়ি ১৪নং হাইতকান্দি ইউনিয়নের কচুয়া এলাকায় বলে জানা গেছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাজারের পূর্বে একটি একটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয় ও গুরুতর আহত হয় একজন। আহত ও নিহতরা সবাই স্কুলছাত্র। আহত স্কুলছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া নিহত তিন স্কুল ছাত্রের মৃতদেহ কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি টেরিয়ালে নেয়া হয়েছে।

সাহেরখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন জানান, নিহত আকিব ও জনি সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আকিব অষ্টম শ্রেণী ও জনি দশম শ্রেণীর ছাত্র। আকিব তার বড় ভাইয়ের মোটরসাইকেল চালায়। মোটরসাইকেল চালনায় তাকে বার বার নিষেধ করার পরও সে ব্যাপরোয়া মোটরসাইকেল চালাত। নিহত আকিব ও জনি একই বাড়ির চাচাতো-জ্যাঠাতো ভাই। তাদের বাড়ি সাহেরখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মোল্লা পাড়ায়। নিহত আকিব ওই এলাকার সাবেক মেম্বার হাসিমের ছেলে।

ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, তিনি দূর্ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে সহায়তা করেছেন। এছাড়া তিনিও নিশ্চিত করেন, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, নিহত ৩ স্কুলছাত্রের মৃতদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কিন্তু আহত স্কুল ছাত্রের তথ্য আমাদের কাছে নেই। দূর্ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com