মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে আষাঢ়ের রুদ্রমূর্তিতে দুর্বিষহ জীবন

আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার আষাঢ়ের ৩০ তারিখ। দুু-একদিনের মধ্য শ্রাবণ সমাগত। ভরা বর্ষায় অনাবৃষ্টি। বৃষ্টিবিহীন তপ্ত এ কেমন অচেনা আষাঢ়। অসময়ে খরা পরিস্থিতি।এমন পরিস্থিতিতে আষাঢ়ের তপ্ত বাতাসে পুড়চ্ছে নীলফামারীর কিশোরগঞ্জের প্রকৃতি।

প্রকৃতিতে যেন রুদ্রমূর্তি। রোদের তেজ মনে করাচ্ছে চৈত্রের তাল পাকা রোদের কথা।দিন-রাত প্রচন্ড ভ্যাপসা গরম। কোথাও স্বস্তির নিঃশ্বাস নেই। এতে প্রাণীকুলের ত্রাহী অবস্থা।বেলা হতেই ঠা ঠা রোদ। তীর্যক সূর্যের দহনে পুড়ছে ফল- ফসল, মাঠ-ঘাট।বিশেষ করে রিকশা ভ্যানচালকসহ খোলা আকাশের নিচে শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বেশি।

একটু প্রশান্তির আশায় এসব মানুষ গাছের ছায়ায় কেউবা শীতলতার পরশ নিচ্ছেন মাঠে বসানো শ্যালো মেশিনের পানিতে। বৃহস্পতিবার সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী মানুষজন।

এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আজকের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়। অস্বাভাবিক তাপদাহের কারণে উপজেলার প্রতিটি ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, চর্মরোগ,ডায়রিয়াসহ বিভিন্ন রোগব্যাধিতে অসুস্থ মানুষ।

হাসপাতাল-ক্লিনিক, ডাক্তারের চেম্বারে বাড়ছে রোগীর ভিড়। আষাঢ়ের তীব্র খর তাপে এমন ওষ্ঠাগত জীবন ও ফল- ফসলের মাঠ যেন প্রকৃতির এক পসলা বৃষ্টির আশায় চেয়ে আছে আকাশ পানে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com