মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে মধ্যরাতে ৬ দোকানে আগুন কোটি টাকা ক্ষয়ক্ষতি

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে কিশোরগঞ্জ বাজারের কৃষি ব্যাংকের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত ২ টার দিকে শহরের কৃষি ব্যাংকের সামনে বন্ধ থাকা ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানের আগুনে বস্ত্র বিতরণ, লাইব্রেরি, জুতা স্যান্ডেল, হার্ডওয়্যার ও গুদামঘরসহ মোট ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র, মালামাল ও নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কাপড় ব্যবসায়ী কমল কৃষ্ণ রায় বায়ান্নর আলোকে বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। মধ্যেরাতে একজন কল দিয়ে বলল আমার দোকান আগুন লেগেছে তারপর ছুটে এসে দেখি আমার সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। অনেক কষ্ট করে দোকানে মালামাল তুলেছিলাম সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেলো৷

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন অফিসার) মহরম আলী বায়ান্নর আলোকে বলেন, গতকাল রাতে আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে প্রায় দুইঘন্টা আমাদের দুইটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com