শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কুমিল্লায় চাইল্ড হেভেন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ

কুমিল্লা প্রতিনিধি.
শিশুদের প্রাণবন্ত কোলাহল, হাসি-আনন্দ আর বর্ণিল সাজসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছিল কুমিল্লা সদর উপজেলার কমলাপুর এলাকার চাইল্ড হেভেন পাবলিক স্কুল প্রাঙ্গণ। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনভর এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ফিতা কেটে তিন দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আজকের পত্রিকা ও রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা-বাসস এর কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ।

ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম (পোস্ট মাস্টার) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক কোটবাড়ি উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলী আহসান তারেক, সহকারী অধ্যাপক রুপক রায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইকবাল হোসেন, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী সারোয়ার আলম সজিব এবং সমাজসেবক মাস্টার আশুতোষ দাশ। এসময় অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতার ক্যাপ পরিয়ে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, অভিভাবক সদস্য জোবাইদা আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপদেষ্টা শামসুন্নাহার সালমা। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উৎসবের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে।

প্রতিযোগিতা পর্বে শিশুদের অংশগ্রহণে ছিল নানা আকর্ষণীয় ইভেন্ট। বেলুন দৌড়, পতাকা দৌড়, হাঁস দৌড়, ব্যাঙ দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুল কুড়ানো, স্মৃতিশক্তি যাচাই, পাখি উড়ে–পশু উড়ে, জল-ডাঙা খেলাসহ একক ও দলীয় নৃত্য, ডিসপ্লে এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে এমন সুন্দর আয়োজন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাইল্ড হেভেন পাবলিক স্কুলের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com