শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কুষ্টিয়ায় ইবি থানার মফিজ মন্ডল হত্যার প্রধান আসামী গ্রেফতার

জুভেনাইল জুয়েল- কু্ষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজ্নবীপুর গ্রামের মাঠ থেকে গতকাল গলায় ফাঁস ও পা বাধা অবস্থায় মফিজ মন্ডল(৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া পুলিশ সুপার জনাব খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক, ইবি থানার অফিসার ইনচার্জ জনাব আননূর যায়েদ এর সুদক্ষ পরিকল্পনায় হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামী আব্দুল আজিজকে গ্রেফতার করেন।

এই সময় ছিলেন- ওসি তদন্ত গোলাম মওলা ইবি থানা সহ উজানগ্রাম ইউনিয়নের ৪১নং বিট পুলিশের ইনচার্জ এস আই বাবুল হোসেন।

এই বিষয়ে ইবি ওসি আননূর যায়েদ বলেন- অভিযুক্তরা সম্পর্কে পরস্পর ভাই ও ভাতিজা। নিহত মফিজ মন্ডলের সাথে অনেকদিন ধরে জমিজমা সংক্রান্ত জের ও দ্বন্দ ছিলো তাদের ভাই, ভাতিজার মধ্যে নিহত মফিজ এর বাড়ীর জমি তার ভাইদের নিকট বিক্রয় করে কিন্তু বাড়ীর জমি দখল না দেওয়ায় ভাতিজা মফিজ মন্ডল’কে হত্যা করে বাড়ীর জমি দখল নেওয়ার পরিকল্পনা করে।

গত ২২/০৯/২২ইং তারিখে রাত অনুমান সাড়ে ৭টার সময় গজনবীপুর একটি চায়ের দোকানে চা খেতে গেলে নিহত মফিজকে কৌশলে ডেকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়। মফিজের দুই পা ও গলায় দড়ি দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার ঐদিন বিকেলে ইবি থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে বলে তিনি জানান।

তিনি আরও বলেন- উক্ত হত্যা কান্ডের সাথে জড়িত আব্দুল আজিজ ওরফে খয়বারকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে জড়িয়ে এই হত্যাকান্ডের বিষয় স্বীকার করে। এদিকে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com