শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে সাংবাদিকের উপর হামলা

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হুমায়ন কবিরের নির্দেশে লাতিফুল আজম নামে এক সংবাদকর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গল বার (৩ অক্টোবর) বিকেল ৪টায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় থাকা চাল নিতে আসে অনুমোদিত ডিলারগণ। ডিলারের উপস্থিতে চাল প্রদানের নিয়ম থাকলেও উৎকোচ গ্রহণের মাধ্যমে তাঁদের অনুপস্থিতে চাল প্রদানের অভিযোগ ওঠে।

খবর পেয়ে চাল বিতরণের স্থানে (খাদ্যগুদাম) যান, “দ্যা মর্নিং গ্লোরী” পত্রিকার উপজেলা প্রতিনিধি লাতিফুল আজম, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসুজ্জামান সুমন ও দৈনিক দেশ চিত্রের উপজেলা প্রতিনিধি আদর আলী।

ডিলারের অনুপস্থিতে চাল প্রদানের বিষয়ে সংবাদকর্মীরা জানতে চাইলে ওসি এলএসডি হুমায়ন কবির বলেন, ডিলারগণ এসে স্বাক্ষর দিয়ে গেছে, আমরা তাদের চালগুলো পাঠিয়ে দিচ্ছি। পরে ওনার নির্দেশে (হুমায়ন কবির) শ্রমিকের সর্দার পালানু রহমান সহ ওই তিন সংবাদকর্মীর উপর অতর্কিত ভাবে চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

সাংবাদিক লাতিফুল আজম তাদেরকে মারমুখী এমন আচরণ ও  গালিগালাজ করতে নিষেধ করলে শ্রমিকের সর্দার পালানু রহমান তেড়ে এসে তাঁকে এলোপাথারি কিল ঘুষি ও মারধর করে। অপর দুই সাংবাদিক এগিয়ে গেলে তাঁদেরকে হুমকি প্রদান করে গোডাউন থেকে বের হয়ে যেতে বলেন। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অপর দুই সাংবাদিকসহ আহত সাংবাদিক লাতিফুল আজমকে নিয়ে এসে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খাদ্য গোডাউনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে ঘটনার সত্যতা স্পষ্ট হবে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, বিষয়টি আমি শুনেছি খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com