মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গণভবনে লুটের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব- সেনাবাহিনী কর্তৃক উদ্ধার

ছবি- সংগৃহীত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর ছাত্র আন্দোলন জনতার আন্দোলনে রূপ নেয়। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সব শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসে। (৫ আগস্ট) ছাত্র-জনতার গণআন্দোলনে পদত্যাগের পর দেশত্যাগ করেন শেখ হাসিনা। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও লুটপাট চালায় গণভবনে। সেদিন কয়েকজন ব্যক্তি গণভবন থেকে একটি সিন্দুক লুট করেন। সিন্দুকে থাকা টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানালে, তাৎক্ষণিক সেনা ও র‌্যাব সদস্যদের একটি টিম গিয়ে নগদ ৮ লাখ টাকাসহ সিন্দুকটি উদ্ধার করে।

সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করেন র‌্যাব ও সেনা সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা জানান, গণভবন থেকে নেওয়া টাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলে একজন কল করে টাকা নেওয়ার বিষয়টি আমাদের জানায়। আমাদের টিম এসে ৮ লাখ টাকা উদ্ধার করি। তবে ফোন করা ব্যক্তির তথ্যমতে সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল।

মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিমের দায়িত্বে থাকা ক্যাপ্টেন সাদির বলেন, আমরা ৮ লাখ টাকা উদ্ধার করেছি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

 

সূত্রঃ কালবেলা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com