মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধার পলাশবাড়ীতে এম.এম.বি ইটভাটার আগুনের তাপে পুড়েছে প্রায় ৭০ বিঘা জমির ধান

শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে এম.এম.বি ইটভাটার আগুনের তাপে পুড়েছে প্রায় ৭০ বিঘা জমির ধান। এছাড়াও পান সহ এলাকার বিভিন্ন প্রকার রবি ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ধানচাষী বেলাল মিয়া কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ ও সরেজমিনে জানা যায়- পলাশবাড়ী পৌরসভার হিজলগাড়ী গ্রামে গোকুল চন্দ্র কৃষি জমি ও বসতবাড়ী ও প্রাথমিক বিদ‍্যালয় এলাকায় এম.এম.ব্রিক্সস নামে অনুমতিহীন ইটভাটা স্থাপন করে কয়েক বছর থেকে ব্যবসা করে আসছে।

২৪শে এপ্রিল বিকেলে ভাটা মালিক গোকুল চন্দ্র তার এম.এম.বি নামে ইটভাটার গ্যাস ছেড়ে দেওয়ায় ভাটার বিষাক্ত গ্যাসে ভাটার উত্তর-পশ্চিম পার্শ্বে প্রায় ৭০/৮০ বিঘা জমির ইরি-বোরো ধান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকার কৃষক সূত্রে জানা যায়। এছাড়াও অত্র এলাকার পানের বরজ, আম, কাঁঠাল, নারিকেল সহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলেও তারা জানান। অপরদিকে কৃষকদের জমি ঘুরে ঘুরে ভাটা মালিক কর্তৃক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করা হচ্ছে। এ নিয়ে উক্ত ভাটা মালিক গোকুল চন্দ্র কৃষকদের সাথে দফায় দফায় আলোচনা করছে।

এব্যাপারে ইটভাটা মালিক গোকুল চন্দ্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাপটের সাথে বলেন- ইটভাটার বিষাক্ত গ্যাসে যাদের ধান পুড়ে গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান- পরিবেশের ছাড়পত্র ছাড়াই নিষিদ্ধ ফিটনেসবিহীন চিমনি ব্যবহার এবং ফসলী জমির উপর ইটভাটা স্থাপন করায় এই ক্ষতির কারণ হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান।

তারা আরও জানান- এভাটা থাকলে আমাদের ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হতেই থাকবে।তাই আমরা কৃষকরা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি এইটভাটা অপসারণের জন‍্য এবং পাশাপাশি সরেজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com