মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধার পলাশবাড়ী জুনদহ উচ্চ বিদ‍্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ

শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ উচ্চ বিদ‍্যালয়টির পড়াশোনার মান অত‍‍্যন্ত নিম্নগামী।

বিদ‍্যালয়টি চলছে কাগজে কলমে। সরকারকে তিনশ শিক্ষার্থী দেখিয়ে শিক্ষকেরা নিয়মিত বেতন ভাতা উত্তোলন করলেও বাস্তবে স্কুলটিতে এতো শিক্ষার্থী নেই। স্কুলটিতে নেই শিক্ষার পরিবেশ।

উক্ত বিদ‍্যালয় মাঠের বেশ কয়েকটি বিশাল বড় বড় গাছ সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গোপনে বিক্রি করার অভিযোগও রয়েছে। এদিকে দু’জন চতুর্থ শ্রেনীর কর্মচারীকে জোরপূর্বক অবসর যেতে বাধ্য করেছেন প্রধান শিক্ষক কামরুল আহসান।

তাদের ৬ মাস থেকে বেতন ভাতা বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এদিকে উক্ত বিদ‍্যালয়ের একজন মারা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোর কারণে এখনো সেই ব‍্যক্তির নামে নিয়মিত বেতন ভাতা আসছে।

সেখানেও প্রধান শিক্ষক তার ছেলেকে নিবে বলে আশ্বাস দিয়ে তালবাহানা করছেন।

এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে জুনদহ উচ্চ বিদ‍্যালয়ে গিয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ১৫ জন, ৭ম শ্রেনীতে ৭ জন, ৮ম শ্রেনীতে ৫ জন, নবম শ্রেনীতে শিক্ষার্থী শূন্য এবং দশম শ্রেণিতে ১ জন পাওয়া যায়।

এব‍্যাপারে প্রধান শিক্ষক এ এন,এম কামরুল আহসানকে জিজ্ঞাসা করলে। তিনি লাইব্রেরী থেকে উঠে এসে ক্লাশের অবস্থা এমনটি দেখে নিজেই উত্তর দিতে পারেননি।
স্ব-স্ব ক্লাশের ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের উপস্থিতির বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, বেশি আসে না। এর থেকে আর পাঁচ, দশজন বেশি হয়।

এব‍্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহতাব হোসেন জানান- এই বিদ‍্যালয়ের বিষয়ে অনেক অভিযোগ। আমি বিধি মোতাবেক বিদ‍্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে ব‍্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com