শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

গ্রামীণ সড়ক নষ্ট ও বায়ু দূষণের দায়ে দুই ইট ভাটাকে জরিমানা

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
লক্ষ্মীপুর জেলায় বায়ু দূষণ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত ইটভাটা হচ্ছে ফ্রেন্ডস ব্রিকস ও রোহান রাতুল ব্রিকসকে।

গতকাল সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান এ বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলার হিরামন বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক প্রসিকিউশন প্রদান করেন।

এ অভিযানে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী, পুলিশের চৌকস টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগীতা করেন। দণ্ডপ্রাপ্ত ভাটাগুলোর মধ্যে ফ্রেন্ডস ব্রিকসকে ৫০ হাজার ও রোহান রাতুল ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুইটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অভিযানের সময় এক্সকিউভেটরের সাহায্যে কাঁচা ইটসহ কিলন আংশিক ভেঙে ফেলা হয়েছে। বায়ু দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com