মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁদপুরে উদ্ধারকৃত বিপুল পরিমান মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস

মেহেদী হাসান শুভ-ে চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার ১লা সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর আদালত প্রাঙ্গনে দীর্ঘদিন মামলার আলামত হিসেবে জব্দ থাকা বিপুল পরিমাণ এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শামছুল আলম, বিশেষ অতিথি হিসেবে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ মিলন মাহমুদ।

এছাড়াও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অন্যান্য বিচারক এবং পুশিল কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়- ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল গাঁজা ২‘শ ৬৫ কেজি ৫২৫ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১৩ হাজার ৩‘শ ২৩ পিস, ফেন্সিডিল ২‘শ ২৯ বোতল, মদ ৫ বোতল এবং হুইস্কি ১০ বোতল।

পুলিশ সুপার মিলন মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- আজকে যেসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এটি আমাদের নিয়মিত কাজের অংশ। প্রতিমাসেই উদ্ধারকৃত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এখানে গত দুই মাসের উদ্ধারকৃত মাদকদ্রব্য ছিল।

সম্প্রতি সময়ে চাঁদপুর জেলা পুলিশ, নৌ-পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বেশীরভাগ অভিযানে গাঁজা উদ্ধার হয়েছে। দুই বছর আগেও চাঁদপুর জেলায় ইয়াবা ট্যাবলেটের চালান বেশী আটক হয়েছে। কিন্তু কুমিল্লাসহ ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদকব্যবসায়ীরা এখন চাঁদপুর জেলাকে নিরাপদ রূট হিসেবে ব্যবহার করছে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় মাদক পাচার করতে গিয়ে তারা এখন লঞ্চঘাট ও বাস স্ট্যান্ডে বেশীরভাগ সময় আটক হচ্ছে। আটকদের মধ্যে এখন নারী মাদকব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com