মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় চাঁদপুর সদরে দু’টি ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

মেহেদী হাসান শুভ- চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় চাঁদপুর শহরের নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা অর্থদন্ড, নিউ মর্ডান ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদন্ড এবং একই সাথে দুই প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া প্রেসক্লাব সড়কের আল-নাহিয়ান ডায়াগনস্টিককে সেবার মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এই দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর বলেন, শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে যথাক্রমে ১৫ হাজার ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ডায়াগনস্টিক সেন্টার দুটি সিল গালা করা হয়।

তিনি বলেন- পরবর্তীতে প্রেসক্লাব রোডে আল-নাহিয়ান ডায়াগনস্টিক সেন্টারকে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ প্রতিষ্ঠানেও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স পাওয়া যায়নি, তবে তারা লাইসেন্সের জন্য করা আবেদনের কপি দেখাতে সক্ষম হয়েছেন। ফলে এই প্রতিষ্ঠানকে লাইসেন্স আনয়নের জন্য ৩ মাস সময় দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন ও ডাঃ এইচ এম হুমায়ুন ইসলাম এবং চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com