মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীন বরণ সম্পন্ন

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
আনন্দ, উল্লাস আর ফুলেল শুভেচ্ছায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর একঝাঁক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ২০২৪ বেলা ১৩:৩০ টায় কলেজ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জেবর জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন. প্রতিটি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, কেবল জিপিএ-৫ কেন্দ্রিক পড়াশোনা যথেষ্ট নয়, বরং ভালো রেজাল্ট করার পাশাপাশি একজন সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রফেসর সৈয়দ ড. মো. মোজাহারুল ইসলাম বলেন, গৌড়ের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী হিসেবে তোমরা দেশ ও বিশ্বকে আলোকিত করবে বলে প্রত্যাশা করি। সভাপতি হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন প্রত্যেকটি কাজে ৩টি এইচ (H) অর্থাৎ Head, Heart and Hand এর সংমিশ্রন প্রয়োজন। তিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আালোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com